ফরিদপুরে ৪০০ পিস ইয়াবা সহ একজন আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, এপ্রিল ২৪, ২০২১

ফরিদপুরে ৪০০ পিস ইয়াবা সহ একজন আটক



ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুর উপজেলার নাজিম কাজীর ডাঙ্গী এলাকার একটি দোকানের সামনে হতে ৪০০ পিস ইয়াবা সহ ইমরান বেপারী (২৯) নামে একজনকে আটক করেছে ফরিদপুর গোয়েন্দা পুলিশের একটি দল। শুক্রবার দুপুর সোয়া দুইটার সময় তাকে আটক করা হয়। সে ওই এলাকার মোঃ সুরহাব বেপারীর পুত্র। 


ফরিদপুর গোয়েন্দা পুলিশের অফিসার-ইনচার্জ সুনীল কুমার কর্মকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শুক্রবার দুপুর সোয়া দুইটার সময় সদরপুর উপজেলার নাজিম কাজীর ডাঙ্গী এলাকার আটক আসামী ইমরান বেপারীর দোকানের সামনে থেকে তাকে ইয়াবা সহ আটক করা হয়। তিনি বলেন এসময় তরা কাছে ইয়াবা বিক্রির নগদ তিন হাজার টাকা পাওয়া যায়। উক্ত আসামীর বিরুদ্ধে ফরিদপুর সদরপুর থানার মামলা নং-১১ (জিআর নং-৫১/২০২১) তারিখ-২৩/০৪/২০২১ খ্রিঃ, ধারাঃ ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর সারনির ১০(ক)/১৬/২১ মামলা রুজু করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।   

Post Top Ad

Responsive Ads Here