ফরিদপুরে অভ্যন্তরীন গম সংগ্রহ অভিযানের উদ্ধোধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, মে ০৫, ২০২১

ফরিদপুরে অভ্যন্তরীন গম সংগ্রহ অভিযানের উদ্ধোধন

 


সঞ্জিব দাস, ফরিদপুর :
ফরিদপুরের সদর উপজেলায় অভ্যন্তরীন গম সংগ্রহ অভিযানের উদ্ধোধন করা হয়েছে। বুধবার দুপুরে অম্বিকাপুর এলএসডি-১ এর সামনে এর উদ্ধোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা। 


অম্বিকাপুর এলএসডি-১ এর সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা মোঃ মুশফিকুর রহমান এর সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আবুল বাশার মিয়া, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ হারুনার রশিদ সহ কৃষকরা। 


এ বিষয়ে অম্বিকাপুর এলএসডি-১ এর সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা মোঃ মুশফিকুর রহমান জানান, এবার সরকার নির্ধারিত ২৮ টাকা দরে উপজেলার ১৩০২ জন কৃষকের কাছ থেকে ১৩০২ মে.টন গম ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। লটারীর মাধ্যমে নির্বাচিত প্রতিজন কৃষক ১ থেকে ৩ মে.টন গম দিতে পারবে বলে তিনি জানান।

Post Top Ad

Responsive Ads Here