দেশে ফিরেছেন লিবিয়ায় আটকেপড়া ১৬০ বাংলাদেশি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, মে ০৫, ২০২১

দেশে ফিরেছেন লিবিয়ায় আটকেপড়া ১৬০ বাংলাদেশি



সময় সংবাদ  ডেক্সঃ

করোনাভাইরাস ও চলমান সংঘাতে লিবিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর বেনগাজিসহ পূর্বাঞ্চলীয় শহরগুলোয় আটকেপড়া ১৬০ জন প্রবাসী বাংলাদেশি দেশে ফিরেছেন। একই ফ্লাইটে লিবিয়ায় মৃত্যুবরণকারী একজন বাংলাদেশির লাশও পাঠানো হয়েছে।


আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে। বুধবার সকালে সংস্থাটির ভাড়া করা বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। 



করোনা পরবর্তী পরিস্থিতিতে লিবিয়ায় আটকেপড়া অভিবাসীদের আইওএমের সহায়তায় এ পর্যন্ত নয়টি ফ্লাইটের মাধ্যমে দেশে ফেরত আনা হলো। এসব ফ্লাইটে এখন পর্যন্ত মোট ১ হাজার ৩৭৯ জন অভিবাসী লিবিয়া থেকে দেশে ফেরত এসেছেন।


পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 



Post Top Ad

Responsive Ads Here