অসহায় বীরাঙ্গনা মায়া রানীকে ঘর নির্মান করে দিচ্ছেন ফরিদপুরের জেলা প্রশাসক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, মে ০৮, ২০২১

অসহায় বীরাঙ্গনা মায়া রানীকে ঘর নির্মান করে দিচ্ছেন ফরিদপুরের জেলা প্রশাসক



সঞ্জিব দাস, ফরিদপুর :  
অসহায় নারী মুক্তিযোদ্ধা (বীরাঙ্গনা) মায়া রানী সাহাকে ঘর নির্মান করে দিচ্ছেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহরের শোভারামপুর এলাকার নিঃসন্তান নারী মুক্তিযোদ্ধা (বীরাঙ্গনা) মায়া রানী সাহার ঘরের কাজের উদ্বোধন করেন ফরিদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম রেজা। এসময় উপজেলাটির কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।  
 
সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম রেজা জানান, ফরিদপুরে মোট ৫জন বীরাঙ্গনা রয়েছেন। এদের প্রত্যেককে একটি করে ঘর নির্মান করে দেবে সরকার। তার থাকার জায়গার অভাবের কারনে একটু আগে ভাগেই আমরা ডিজাইন ঠিক রেখে নারী মুক্তিযোদ্ধা (বীরাঙ্গনা) মায়া রানী সাহাকে একটি ঘর তৈরি করে দিচ্ছি জেলা প্রশাসকের নির্দেশে। 

নারী মুক্তিযোদ্ধা (বীরাঙ্গনা) মায়া রানী সাহা ফরিদপুরের জেলা প্রশাসককে ধন্যবাদ জানিয়ে বলেন, এমন ভালো মানুষ আর হয় না। তার কারনে আমার নাম তালিকায় উঠেছে। একই সাথে তিনি বীর মুক্তিযোদ্ধা পিকে সরকারকে ধন্যবাদ জানান। তিনি আরো বলেন, আমি বাড়ি বাড়ি গিয়ে রান্না করে জীবিকা চালাতাম সামনের দিনে আর হয়তো এই কাজ করতে হবে না। জীবনের শেষ বয়সে এই স্বীকৃতি আমাকে অনেক বেশী শক্তি জোগাবে বাচাঁর। 

পরে ইউএনও শুভেচ্ছা স্বরুপ মায়া রানীর হাতে ১০ কেজি চাল,  ৫ কেজি আলু, ২ কেজি তেল, লবনসহ নানা ধরনের খাদ্য সামগ্রী তাঁর হাতে তুলে দেন।

উল্লেখ্য, মহান মুক্তিযুদ্ধে ফরিদপুরের শোভারামপুরে নিজ বাড়িতে ১৬ বছর বয়সে হানাদার বাহিনী ও স্থানীয় দোসরদের দ্বারা নির্যাতিত হন নারী মুক্তিযোদ্ধা (বীরাঙ্গনা) মায়া রানী সাহা।

তবে তাঁর রাষ্ট্রীয় স্বীকৃতি না থাকায় মানবেতর জীবন করতে হচ্ছিলো। বিষয়টি ফরিদপুরে জেলা প্রশাসক অতুল সরকার জানার সাথে সাথে তাঁর রাষ্ট্রীয় স্বীকৃতির ব্যবস্থা করেন।

জেলা প্রশাসক অতুল সরকার গুরুত্ব দিয়ে তদন্ত সাপেক্ষে একটি প্রতিবেদন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে পাঠান। সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিষয়টি গুরুত্ব দিয়ে তাঁকে স্বীকৃতিস্বরূপ নারী মুক্তিযোদ্ধা (বীরাঙ্গনা) গেজেটভুক্ত করে। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব রবীন্দ্রনাথ দত্ত স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁর নাম যুক্ত করা হয়।

স্বীকৃতির পরে বীর নারী মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা মায়া রানী সাহাকে ফরিদপুরের জেলা প্রশাসক তাঁর কার্যালয়ে গত ২০২০ সালের ২১ ডিসেম্বর সম্মাননা জানান।   

Post Top Ad

Responsive Ads Here