বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল ও শাড়ী লুঙ্গী বিতরণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, মে ১১, ২০২১

বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল ও শাড়ী লুঙ্গী বিতরণ



ফরিদপুর প্রতিনিধি : 
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি মাহবুবুল হাসান পিংকুর উদ্যোগে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণ করা হয়েছে। 


মঙ্গলবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের হাটগোবন্দিপুর এলাকায় ৯টি ওয়ার্ডের  দরিদ্রদের হাতে শাড়ি লুঙ্গি তুলে দেন যুবদল কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি মাহবুবুল হাসান পিংকু। 


এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি কেএম জাফর, ওমর ফারুখ, যুগ্ন-সম্পাদক দেলোয়ার হোসেন দিদার, সদস্য কাকন ও টুটুল প্রমুখ। 


এসময় ৫০০ শত দরিদ্র নারী পুরুষের মাঝে শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়। পরে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Post Top Ad

Responsive Ads Here