দোয়ারাবাজার প্রতিনিধিঃ
করোনা ভাইরাসের পরিস্থিতিতে ক্ষতিগ্রস্থ ও অসহায় মানুষের নাঝে প্রধান মন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসাবে (ভিজিএফ) নগদ অর্থ বিতরণ করেন, সুনামগঞ্জ ৫ ছাতক দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।
মঙ্গলবার (১১ মে) বিকালে উপজেলা পরিষদের হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে (ভিজিএফ)'র ১০৫১৫ পরিবার ও জি,আর-৪৫০০ পরিবারের মধ্যে দোয়ারাবাজার সদর ইউনিয়ন ও সুরমা ইউনিয়নের ২০০ শত পরিবারের মধ্যে নগদ ৫০০ টাকা করে জন প্রতি দেওয়া হয়। নগদ অর্থ বিতরণ কালে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ডা. আব্দুর রহিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা, ছাতক উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ, দোয়ারাবাজার উপজেলার আওয়ামীলীগের প্রস্তুতি কমিটির যুগ্ন আহবায়ক আব্দুল খালেক, লক্ষিপুর ইউপি চেয়ারম্যান আমিরুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আম্বিয়া আহমদ, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজির আলম. আওয়ামীলীগ নেতা আলাউদ্দীন প্রমূখ।

