আরাফাত হোসেন রাজিব, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার স্বেচ্ছাসেবকলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের অংশ হিসেবে উপজেলার বাগাট ইউনিয়নে সন্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের কার্যকরী সদস্য আদনান সুমন ছাড়াও উপস্থিত ছিলেন বাগাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ শাহজাহান মোল্লা , সাধারণ সম্পাদক দেবপ্রসাদ রায় , বাগাট ইউপি চেয়ারম্যান মতিউর রহমান খান ,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়কদ্বয়,আবুল কালাম খোকন, সুজিত ঘোষ, এনামুল হক মাহবুব,মির্জা আব্বাস,ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মুরাদুজ্জামান মুরাদ।
প্রধান অতিথি আদনান সুমন তার বক্তব্যে আগামী সন্মেলনের উপর গুরুত্ব প্রদান করে বলেন, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে গুণগত উৎকর্ষ সম্পন্ন একটি কমিটি গঠন ও পূর্ণাঙ্গ সন্মেলন সফল করাই হবে আমাদের মূল লক্ষ্য। সন্মেলন প্রস্তুতি সভার সভাপতি মোঃ মুরাদুজ্জামান মুরাদ তার বক্তব্যে বলেন বিগত দিনে যারা রাজপথে ছিলেন এবং বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করেন তাদেরকেই আগামী সন্মেলনে গুরুত্ব দেওয়া হবে। জামায়াত বিএনপি থেকে আগতরা নতুন কমিটিতে জায়গা পাবেনা মর্মে তিনি সাফ জানিয়ে দেন,দুর্দিনে দলের কর্মীদের সঠিক মূল্যায়ন করা হবে,এই সন্মেলন কে কেন্দ্র করে বাগাট ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়েছে, উক্ত সম্মেলনে:আরিফুর রহমান সুমন কে সভাপতি,রুবেল মোল্লাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

