সৌদি আরবে আগামীকাল দেখা যাবে ঈদের চাঁদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, মে ১১, ২০২১

সৌদি আরবে আগামীকাল দেখা যাবে ঈদের চাঁদ

 




সময় সংবাদ ডেক্সঃ


সৌদিতে এ বছর ১৩ এপ্রিল থেকে শুরু হয়েছে রমজান। সেই অনুযায়ী রমজান মাসের ২৯ তম দিন আজ। নির্দিষ্টভাবে বলতে গেলে শাওয়াল মাসের শুরু ও ইদ পালনের দিন ঘোষণা করবে সৌদি আরবের সুপ্রিম কোর্ট।


সৌদি সুপ্রম কোর্টের এক বিবৃতিতে আজ মঙ্গলবার সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখতে বলা হয়েছে। এসময় কেউ খালি চোখে বা দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে নতুন চাঁদ দেখলে নিকটস্থ আদালতে জানাতে ও তার সাক্ষ্য নিবন্ধন করতে বলা হয়। অথবা নিকটস্থ আদালতে পৌঁছাতে সহায়তার জন্য কোনো প্রতিষ্ঠনে জানাতে বলা হয়।


পবিত্র রমজান মাসের ২৯ বা ৩০ দিন শেষে পালিত হয় ঈদুল ফিতর। রীতি অনুযায়ী ইসলামিক ক্যালেন্ডারের দশম মাস শাওয়াল মাসের প্রথমদিন পালিত হয় পবিত্র ঈদুল ফিতর। শাওয়াল মাসের চাঁদ প্রথম দেখা যায় সৌদি আরবে। চাঁদ দেখা যাওয়ার পরই শুরু হয় ঈদের উৎসব। তবে চাঁদ দেখার সময় ও তারিখ দেশ ভেদে ভিন্ন হয়।

Post Top Ad

Responsive Ads Here