বঙ্গবন্ধু সেতু দিয়ে রেকর্ড গাড়ি পারাপার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, মে ১৩, ২০২১

বঙ্গবন্ধু সেতু দিয়ে রেকর্ড গাড়ি পারাপার




 সময় সংবাদ ডেক্সঃ


বঙ্গবন্ধু সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় প্রায় ৫২ হাজার ৬৭৭টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে দুই কোটি ৯৯ লাখ ১৮ হাজার ৪০ টাকা। যা সেতু নির্মাণের পর সর্বোচ্চ রাজস্ব আয়। 

গতকাল বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫২ হাজার ৬৭৭টি যানবাহন বঙ্গবন্ধু সেতু পারাপার হয়েছে। উদ্বোধনের পর গত ২৩ বছরের মধ্যে এ বছরই সেতু দিয়ে সর্বোচ্চ সংখ্যক যানবাহন পারাপার হয়েছে


বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল


সেতু কর্তৃপক্ষের পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের তুলনায় এ বছর ঈদুল ফিতরের আগের দিন, অর্থাৎ গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৩৫৬টি অতিরিক্ত যানবাহন চলাচল করেছে। গত ২৪ ঘণ্টায় পাড়ি দেয়া যানবাহনের মধ্যে বড় বাস ৩ হাজার ৭৬৬টি, বড় ট্রাক ৫ হাজার ৩৫৫টি, ছোট বাস ৭০টি, ছোট ট্রাক ৩ হাজার ৬৭৪টি, মাঝারি ট্রাক ৩ হাজার ২৭২টি, মোটরসাইকেল ১৩ হাজার ৫৬টি, ব্যক্তিগত গাড়ি ২৩ হাজার ৪৮৪টি। এখান থেকে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের মোট রাজস্ব এসেছে ২ কোটি ৯৯ লাখ ১৮ হাজার ৪০ টাকা, যা সেতু নির্মাণের পর সর্বোচ্চ রাজস্ব আয়। গত বছর ঈদুল আজহার আগে বঙ্গবন্ধু সেতু দিয়ে সর্বোচ্চ ৩৬ হাজার ২৪৮টি যানবাহন পারাপার হয়েছি


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পণ্য পরিবহনে নিয়োজিত যানবাহন, ট্রাক, পিকআপভ্যান, প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেলসহ বিভিন্ন ব্যক্তিগত যানবাহন ছাড়াও বিপুল সংখ্যক যাত্রীবাহী বাস সেতু দিয়ে পারাপার হয়েছে। এরআগে গত ২৪ ঘণ্টায় দুই কোটি ৭৩ লাখ টা


এদিকে বুধবার দিবাগত রাত থেকেই বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কজুড়ে যানবাহনের চাপ কমে এসেছে। ভোররাত থেকেই এই যানবাহনের চাপ অনেকাংশেই কমে এসেছে বলে জানিয়েছে ট্রাফিক পুলিশ। সকালে এই মহাসড়কে অতিরিক্ত যানবাহন চলাচল করলেও তা ছিল স্বাভাবি


বঙ্গবন্ধু পশ্চিম থানার ওসি মোসাদ্দেক হোসেন জানান, গতকাল সন্ধ্যা থেকে যানবাহন চলাচলের সংখ্যা বেড়ে গেলেও মহাসড়কে কোনো যানজট ছিল না। তবে থেমে থেমে যানবাহন চলাচল করেছে। বৃহস্পতিবার ভোররাত থেকেই যানবাহন চলাচলের সংখ্যা কমে এসেছে।ক।কার টোল আদায় হয়েছিল।

Post Top Ad

Responsive Ads Here