রাজশাহীতে করোনা আক্রান্ত বৃদ্ধি , ৯ জনের মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, মে ২৮, ২০২১

রাজশাহীতে করোনা আক্রান্ত বৃদ্ধি , ৯ জনের মৃত্যু



রাজশাহী প্রতিনিধিঃ


রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে নয়জনের মৃত্যু হয়েছে। গতকাল থেকে শুক্রবার দুপুর পর্যন্ত (২৪ ঘন্টায়) রামেক করোনা ওয়ার্ড ও আইসিউতে করোন রোগী মারা যায়। শুক্রবার দুপুর পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ড ও আইসিউতে মোট ১৭৭ জন করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে রোগী চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে শনাক্ত রোগীর সংখ্যা ৭১ জন। তাদের মধ্যে আইসিউতে ভর্তি ১৩ জন। এই তথ্য নিশ্চিত করেছেন রামেক সহাকরাী পরিচালক ডা. সাইফুল ফেরদৌস মোঃ আতার্তুক। 

গত ২৪ ঘন্টায় করোনা পজিটিভ ৪ জনের এবং বাতি বাকি ৫জনের করোনা উপসর্গ ছিল। করোন পরীক্ষার আগেই চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়। নিহতদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ৫জন, রাজশাহীর ৩জন, নাটোরের ০১ জন। নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জের শীর্ষ মোহাম্মদ, লৎফর রহমান, লাল মোহাম্মদ, গোলেসা বিবি ও নজরুল ইসলাম। রাজশাহী নগরীর শরিফ হোসেন, হুমায়ুন কবির ও বাগমারার আব্দুর রহমান এবং নাটোরের মোহনপুর এলাকার আবুল কাশেম।

অরদিকে নাটোরের ৭৭ জনের নমুনা পরীক্ষা করে ৩২ জন ও নওগাঁর ৪৬ জনের নমুনা পরীক্ষা করে ২৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। নাটোরে শনাক্তের হার ৪১ শতাংশ এবং নওগাঁয় ৫০ শতাংশ। রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে ২৮৮ জনের নমুনা পরীক্ষা করে ১২৮ জনের পজিটিভ আসে বলে জানায় ল্যাব কর্মকর্তারা। 

রামেক হাসপাতালের বিশেষজ্ঞদের মতে, করোনা আক্রান্ত রোগি এবং মৃত্যু সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এই চললে সমস্যা আরো প্রকট হতে পারে। স্বাস্থ্যবিধি মানা ও সামাজিক দূরত্ব সঠিক বাস্তবায়ন করতে হবে। রাজশাহীতে করোনা শনাক্তের হার প্রতিনিয়ত বাড়ছে। করোনা ৪ শতাংশ বেড়ে বর্তমান ৪৬ শতাংশে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ও রামেক হাসপাতালের পৃথক পিসিআর ল্যাবে ২১৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। সেখানে ১০০ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। দুইটি ল্যাবের কর্মকর্তারা জানান, দুইটি ল্যাবে ৩৪৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজশাহীর ২১৭ জনের নমুনা পরীক্ষায় ১০০ জন করোনা পজিটিভ এসেছে।

Post Top Ad

Responsive Ads Here