স্ত্রীকে আটকে রেখে সারা শরীরে গরম ছ্যাঁকা, ধরেছে পচন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, মে ৩০, ২০২১

স্ত্রীকে আটকে রেখে সারা শরীরে গরম ছ্যাঁকা, ধরেছে পচন


 

সময় সংবাদ ডেস্কঃ


চট্টগ্রামে ইস্ত্রি ও লোহার পাইপ গরম করে শরীরে ছ্যাঁকা দিয়ে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে স্বামী মুজিবর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাতে নগরীর খুলশী থানার খুলশী সি-ব্লকের একটি ভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে, ভুক্তভোগীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।


পুলিশ জানায়, মুজিবর পেশায় একজন কন্ট্রাক্টর। যৌতুক ও পারিবারিক কলহের জেরে স্ত্রী আয়েশা আক্তারকে শারীরিকভাবে নির্যাতন করে প্রায় দুই মাস বিনা চিকিৎসায় ঘরে আটকে রাখেন তিনি।


খুলশী থানার ওসি মোহাম্মদ শাহিনুজ্জামান বলেন, পরিবারের দেয়া অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ভুক্তভোগী আয়েশাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ওই রাতেই অভিযুক্ত স্বামী মুজিবর রহমানকে গ্রেফতার করা হয়।


ওসি আরো বলেন, আয়েশার সারা শরীরে নির্যাতনের চিহ্ন রয়েছে। কখনো মারধর, আবার কখনো ইস্ত্রি ও লোহার পাইপ গরম করে তার শরীরে ছ্যাঁকা দিতেন মুজিবর। এভাবে দীর্ঘদিন ধরে চলা নির্যাতনে আয়েশার শরীরের বিভিন্ন অংশে জখম ও পচন ধরেছে। মাংস পচে শরীর থেকে পড়ে যাওয়ার অবস্থা হয়েছে। এ ঘটনায় মামলা করেছেন আয়েশার বাবা নেছার উদ্দিন।


চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, শনিবার রাতে ওই গৃহবধূকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হয়। বর্তমানে তিনি হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন।

Post Top Ad

Responsive Ads Here