সময় সংবাদ ডেস্কঃ
বৈশ্বিক মহামারি করোনাভাইরাস পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় খোলার ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।
তিনি বলেছেন, শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা দেয়ার পরই বিশ্ববিদ্যালয় খোলা হবে।
রোববার এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন।
এর আগে শনিবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এক অনুষ্ঠানে জানান, ঝুঁকি নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে না। সংক্রমণ ৫ শতাংশের নিচে নামলে বিশেষজ্ঞরা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরামর্শ দিয়েছেন। তবে সংক্রমণ এখন ১৩ শতাংশ।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা সংক্রমণ রোগী শনাক্ত হয়। এরপর ১৮ মার্চ থেকে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। আর ২৬ মার্চ থেকে টানা ৬৬ দিন অফিস বন্ধ থাকে। আগামী ১২ জুন পযর্ন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ঘোষণা করা হয়েছে। আর দফা দফায় লকডাউন বাড়িয়ে আগামী ৬ জুন মধ্যরাত পর্যন্ত সেটি বহাল থাকবে।

