সাংবাদিক রোজিনার মামলা সুষ্ঠু-নিরপেক্ষ তদন্ত হবে: ডিবি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, মে ২০, ২০২১

সাংবাদিক রোজিনার মামলা সুষ্ঠু-নিরপেক্ষ তদন্ত হবে: ডিবি



সময় সংবাদ ডেস্কঃ


 প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলা সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দরভাবে তদন্ত হবে বলে জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ বৃহস্পতিবার সকালে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি রমনা বিভাগের উপ-কমিশনার এইচ এম আজিমুল হক এ কথা জানান।


তিনি বলেন, মামলা তদন্ত করতে কোনো জায়গা থেকে কোনো চাপ নেই। মামলার তদন্তের স্বার্থে যা যা করা দরকার, তার সবই করা হবে।


এর আগে, গতকাল বুধবার দুপুরে রোজিনা ইসলামের বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেসি অ্যাক্টে দায়ের করা শাহবাগ থানার মামলাটির তদন্তভার ডিবিতে হস্তান্তর করা হয়।


উল্লেখ্য, সোমবার রাতে রোজিনা ইসলামের বিরুদ্ধে শাহবাগ থানায় দণ্ডবিধি ৩৯৭ এবং ৪১১ অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট ১৯২৩ এর ৩/৫ এর ধারায় এ মামলা করেন স্বাস্থ্যসেবা বিভাগের উপ-সচিব শিব্বির আহমেদ ওসমানী। মামলার একমাত্র আসামি করা হয়েছে রোজিনা ইসলামকে।


মঙ্গলবার সকাল ৮টার দিকে তাকে আদালতে নেয়া হয়। এ সময় রোজিনা ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। তার বিরুদ্ধে সরকারি নথি চুরির অভিযোগে হওয়া মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার ওসি আরিফুর রহমান সরদার রিমান্ডের এ আবেদন করেন।

Post Top Ad

Responsive Ads Here