এবার ঈদেও থাকছে ড. মাহফুজুর রহমানের গান - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, মে ০৫, ২০২১

এবার ঈদেও থাকছে ড. মাহফুজুর রহমানের গান

 



নিউজ ডেস্কঃ


বরাবরের মতো আসন্ন ঈদেও নতুন গানের অনুষ্ঠান নিয়ে হাজির হচ্ছেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। মৌলিক গান নিয়েই হাজির হবেন তিনি। ঈদের দ্বিতীয় দিন রাত সাড়ে দশটায় তার একক সঙ্গীতানুষ্ঠানটি প্রচার হবে এটিএন বাংলায়।  


এবারের অনুষ্ঠানে থাকছে মোট ১০টি গান।



নতুন এই গানের অনুষ্ঠানের শিরোনাম ‘সুখে থাকো তুমি’। অ্যালবামের গানগুলোতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ।  

গানের কথা লিখেছেন নাজমা মোহাম্মদ, রাজেশ ঘোষ এবং ড. মাহফুজুর রহমান নিজেও। জানা যায়, গানগুলো চিত্রায়ন করা হয়েছে এটিএন বাংলার স্টুডিও এবং দেশের বিভিন্ন মনোরম লোকেশনে।


চ্যানেলটির প্রত্যাশা, করোনায় ঘরবন্দি দর্শকদের একঘেয়েমি কাটাতে ড. মাহফুজুর রহমানের গানের অনুষ্ঠানটি ভিন্ন মাত্রার আনন্দ যোগ করবে।

Post Top Ad

Responsive Ads Here