আক্রমণাত্মক লংকা শিবিরে তাসকিনের জোড়া আঘাত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, মে ২৮, ২০২১

আক্রমণাত্মক লংকা শিবিরে তাসকিনের জোড়া আঘাত




 সময় সংবাদ ডেস্কঃ


তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে শ্রীলংকার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। বাঁচা মরার লড়াইয়ে প্রথমে ব্যাটিংয়ে নেমে আক্রমণাত্মক শুরু করেছে লংকানরা। দুই ওপেনারের ঝড়ো ব্যাটিংয়ে এগোচ্ছে সফরকারীরা। তবে তাদের অগ্রযাত্রা থামাতে জোড়া আঘাত হেনেছেন তাসকিন আহমেদ।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ ১২ ওভারে দুই উইকেট হারিয়ে ৮২ রান।


মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন লংকান অধিনায়ক কুশল পেরেরা। দলের হয়ে তার সঙ্গে ইনিংস উদ্বোধনে নামেন দানুশকা গুনাথিলাকা। ইনিংসের প্রথম বলেই চার হাঁকিয়ে যেন আক্রমণাত্মক শুরুর আভাস দেন তিনি।


এরপর শুরুর ধারা বজায় রেখে প্রায় প্রতি ওভারেই রান তুলেছেন পেরেরা ও গুনাথিলাকা। প্রথম ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে তারা যোগ করেন ৭৭ রান। দুজনের ব্যাটে যখন ম্যাচের নিয়ন্ত্রণ নেয়ার অপেক্ষায় লংকানরা, তখনই আঘাত হেনে টাইগার শিবিরে স্বস্তি ফেরান তাসকিন।


দ্বাদশ ওভারের দ্বিতীয় বলে ৩৯ রান করা গুনাথিলাকাকে বোল্ড করেন তাসকিন। এরপর একই ওভারের শেষ বলে মুশফিকুর রহিমের ক্যাচ বানিয়ে পাথুম নিশাংকাকে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরান এই পেসার।  


এরই মধ্যে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা। শেষ ম্যাচ জিতে শ্রীলংকাকে প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করাই টাইগারদের লক্ষ্য। এ ম্যাচে দলে এসেছে দুটি পরিবর্তন। ওপেনার লিটন দাসের জায়গায় ঢুকেছেন নাঈম শেখ। এছাড়া সাইফউদ্দিনের জায়গায় খেলবেন তাসকিন আহমেদ। 

Post Top Ad

Responsive Ads Here