চারঘাটে জমি বিরধকে কেন্দ্র করে আম,বসতবাড়ি হারালো ভুক্তভোগীরা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, মে ২৪, ২০২১

চারঘাটে জমি বিরধকে কেন্দ্র করে আম,বসতবাড়ি হারালো ভুক্তভোগীরা


 

রাজশাহী প্রতিনিধিঃ


রাজশাহী চারঘাট উপজেলার পরানপুর পূর্বপাড়ায় পেশী শক্তির বলে ২৬টি গাছের বিভিন্ন জাতের আম পেড়ে নিয়েগেছে রমজান ও তার দলবল। সোমবার সকাল অনুমান ৭.৩০টা থেকে ৮.১০ পর্যন্ত প্রায় ৩৭জন ভাড়াটিয়া লোক আম পাড়ার তান্ডব চালায়। অভিযুক্তরা হলো পরানপুর, মেরামতপুর ডালিপাড়া এবং ঝিকরা গ্রামের রমজান, নাফিজ, ফজিলা, মোমে, তাজমুল, ইয়াকুব, মুক্তা, রেজাউলসহ অজ্ঞাত অনেকে। তবে অভিযুক্তরা অনত্র্য থাকায় তাদের কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি। 

ভুক্তভোগী পরানপুর পূর্বপাড়ার মৃত জেফরারের ছেলে আব্দুল মতিন ও জিয়ারুল ইসলাম গনমাধ্যমকে বলেন, জমি নিয়ে বিরোধ থাকলেও রাজশাহী বিজ্ঞ আদালতের মাধ্যমে তারা ডিগ্রী পাই। কিন্ত বিবাদী আক্কাছের ছেলে ও তাদের অয়ারিশগন এবং সন্ত্রাস বাহিনীর লোকজন দেশিও তৈরী সাপল, কুড়াল ও হাসুয়া নিয়ে তাদের বাগানের সব আম জোড় করে নিয়ে যায়। ওই সময় একটি টিনের তৈরী গড় ভেঙ্গে গুড়েয়ে দিয়েছে তারা। পরে ৯৯৯ কল দিয়ে প্রানে রক্ষা পেয়েছে নারী ও শিশুরা। এই তথ্য নিশ্চিত করেছে নাছিমা, আফরোজা, জামেনা, সুজন, সীমা, পারলিসহ অনেকে। চারঘাট ইউনিয়নের ৭ নং ওর্য়াডের মেম্বর মতিউর রহমান ঘটে যাওয়া সকল ঘটনার সত্যতা রয়েছে বলে সাংবাদিককে বলেছেন। 

এবিষয়ে চারঘাট মডেল থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, ৯৯৯ কল পেয়ে ঘটনাস্থল পুলিশ তদন্ত করেছে। আইনগত প্রক্রিয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।  

Post Top Ad

Responsive Ads Here