নারীদের প্রেমের ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নিতেন ‘মানবাধিকার কর্মী’ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, মে ১২, ২০২১

নারীদের প্রেমের ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নিতেন ‘মানবাধিকার কর্মী’


 


সময় সংবাদ ডেক্সঃ


প্রতারণার অভিযোগে এক মানবাধিকার কর্মীকে গ্রেফতার করেছে বগুড়া ডিবির সাইবার ইউনিট। বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন বগুড়ার সাইবার ইউনিটের প্রধান পুলিশ পরিদর্শক এমরান মাহমুদ তুহিন।

এর আগে সোমবার মধ্যেরাতে গাইবান্ধার সাঘাটা উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার বিকেলে তাকে আদালতে পাঠিয়ে ১০দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।


গ্রেফতার আরিফুর রহমান আরিফ গাইবান্ধার সাঘাটা উপজেলার মৃত দেওয়ান আখতারের ছেলে। তিনি গাইবান্ধা জেলা আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন। নারীদের প্রেমের ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নিতেন আরিফ, এমন অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। বগুড়া শহরের হাউজিং এস্টেটের পদ্মা ভবনে তার নামে একটি ফ্লাটও রয়েছে।


প্রধান পুলিশ পরিদর্শক এমরান মাহমুদ তুহিন জানান, ২ এপ্রিল ডিজিটাল নিরাপত্তা আইনে আরিফের বিরুদ্ধে একটি অভিযোগ পাওয়া যায়। অভিযোগের তদন্তে অভিযান পরিচালনা করে ডিবি। গ্রেফতারের সময় আরিফের মুঠোফোনে বহুসংখ্যক ই-মেইল আইডি, ফেসবুক আইডি পাওয়া গেছে। এছাড়া তার কাছ থেকে বিভিন্ন ব্যাংকের ১০টি এটিএম কার্ড আটক করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, প্রতারণার কৌশল হিসেবে ভুক্তভোগীদের মুঠোফোন ট্র্যাক করতেন। 



তিনি আরো জানান, আরিফ প্রেমের ফাঁদ ফেলে নারীদের সঙ্গে প্রতারণা করে অর্থ হাতিয়ে নিতেন। নারী ছাড়াও আরও অনেক ভুক্তভোগী রয়েছে, যাদের কাছ থেকে আরিফ অর্থ হাতিয়ে নিয়েছেন। আরিফের তার সংগঠনের অন্যান্যদের মোবাইল ফোনও ট্র্যাক করতেন। এ বিষয়ে কথা হয় গাইবান্ধা জেলা আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের সভাপতি আব্দুল মাজেদ সরকারের সঙ্গে।


প্রধান পুলিশ পরিদর্শক এমরান মাহমুদ তুহিন বলেন, আরিফ তার সংগঠনের সহ-সভাপতি এবং তথ্য প্রযুক্তি লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক। আরিফ তার নিজস্ব ব্যবসা সংশ্লিষ্ট ব্যক্তিদের ফোন ট্র্যাক করতেন এটা তিনি জানতেন। কিন্তু তাদের ফোনও যে আরিফ ট্র্যাক করতেন এটা তার জানা ছিল না। আরিফ কয়েকমাস ধরে তাদের সংগঠনের সঙ্গে জড়িত। তবে তার প্রতারণার বিষয়টি পুলিশ গ্রেফতারের পর জানতে পেরেছেন তিনি।


এ বিষয়ে ডিবির সাইবার ইউনিট কর্মকর্তা এমরান মাহমুদ তুহিন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফ অনেক কিছু স্বীকার করেছেন। তাকে আরো জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতে রিমান্ড আবেদন করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here