নাজমুল নিরব,নিজস্ব সংবাদদাতাঃ
ফরিদপুরের চরভদ্রাসন রাইডার্স ক্লাব (CRC) এর উদ্যােগে স্লো বাইক রেস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ মে) বিকালে চরভদ্রাসন সরকারি কলেজ মাঠে এ স্লো বাইক রেস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এদিকে স্লো বাইক রেস প্রতিযোগিতাকে ঘিরে দুপুর থেকেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে শত শত বাইকার রেস প্রতিযোগিরা কলেজ মাঠ প্রাঙ্গনে জড়ো হতে থাকে।
এসময় কেউ রেস প্রতিযোগিতার প্রস্তুতি নিচ্ছে। আবার কেউবা শেষ মুহূর্তে দেখে নিচ্ছেন নিজের দুই চাকার যান।
প্রস্তুতি শেষে প্রথম পর্যায় ২০ জন ও দ্বিতীয় পর্যায় ২০ জন করে মোট ৪০ জন বাইকারধারী স্লো বাইকার রেস প্রতিযোগিতায় অংশ গ্রহন করে।
প্রতিযোগিতা শেষে বিজয়ী প্রথম, দ্বিতীয়, তৃতীয় করে মোট পাঁচ জন বিজয়ীদের মাঝে হেলমেট, সেফটি গার্ড, গ্লাভর্সসহ আরো অন্যান্য পুরুস্কার বিতরণ করা হয়।
পুরুস্কার বিতরন অনুষ্ঠানে সাংবাদিক আব্দুল ওহাব মোল্যা, সাংবাদিক মনির হোসেন পিন্টু, নাজমুল হাসান নিরব, শিক্ষক আবু নাঈম, ব্যাবসায়ী মৃদুল ও সাগর হোসেন সহ আরো অন্যান্য স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে, স্লো বাইক রেস প্রতিযোগিতার আগে আয়োজক কমিটির সদস্যরা বিভিন্ন প্লেকার্ড, ব্যানার, ফ্যাস্টুন হাতে ফিলিস্তিনের মুসলমানদের উপড় ইজরাইলের বর্বর ও নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদ জানান
স্লো বাইক রেস প্রতিযোগিতার বিষয়ে জানতে চাইলে উক্ত ক্লাবটির এডমিন শাহালম, রুহুল, তারেক ও মামুন জানান, বর্তমানে আমাদের উপজেলায় প্রচুর মোটর সাইকেলের চলাচল বেড়ে গেছে। কিন্তু হেলমেট, ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির কাগজপত্র না থাকায় মাঝে মাঝে দুর্ঘটনা ও পুলিশি হয়রানির শিকার হতে হয়। একথা ভেবেই আমাদের আজকের এ স্লো বাইক রেস প্রতিযোগিতার আয়োজন করা। এছাড়াও আমরা মাঝে মাঝেই উপজেলায় বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সচেতনতা ও জনকল্যাণমূলক কাজ করে আসচ্ছি বলে তারা জানান।
সময়/রাজ/২১

