ফরিদপুরে এডিজির পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, মে ১১, ২০২১

ফরিদপুরে এডিজির পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ



সঞ্জিব দাস, ফরিদপুর :  

ঈদ উপলক্ষে ফরিদপুরে বেসরকারী সংস্থা এডিজির পক্ষ থেকে অসহায় মানুষের মাঝে দুই হাজার প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেল তিনটার সময় সিএন্ডবি ঘাটে অবস্থিত প্রধান অফিসের সামনে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন এডিজির নির্বাহী পরিচালক আলম শেখ।

এসময় এডিজির নির্বাহী পরিচালক আলম শেখ বলেন, আমি প্রতি বছর এডিজির পক্ষ থেকে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে থাকি। তিনি বলেন এবার আমার সাথে যুক্ত হয়েছেন ফরিদপুর জেলা পূজা কমিটির সভাপতি, বেঙ্গল ব্যাংকের পরিচালক ড. যশোদা জীবন দেবনাথ(সিআইপি)। তিনি অসহায় মানুষের কথা শুনে তার হাত আমাদের তালিকার সাথে খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতা করেছেন।


Post Top Ad

Responsive Ads Here