দোয়ারাবাজারে বঙ্গবন্ধু , বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, মে ২৮, ২০২১

দোয়ারাবাজারে বঙ্গবন্ধু , বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন




দোয়ারাবাজার প্রতিনিধিঃ


সুনামগঞ্জের দোয়ারাবাজারে উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।  

শুক্রবার (২৮ মে) সকাল ১১ টায় দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি হিসাবে, নবাগত দোয়ারাবাজার উপজেলার নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ। এসময় আরও উপস্থিত ছিলেন, দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজির আলম, মিতালী পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ময়না মিয়া, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল মিয়া, দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাখাওয়াত হোসেন মারুফ, যুগ্ন সম্পাদক মনির উদ্দিন, সহ সভাপতি রিংকু কুমার দেব, কোষাধ্যক্ষ ভানু সূত্রধর, বাপ্পা রায়, রুবেল হাসান,  


উল্লেখ্য, বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা নরসিংপুর ইউনিয়ন বনাম মান্নারগাও ইউনিয়নের মধ্যে শুরু হয়। খেলা পরিচালনায় ছিলেন টেংরা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইউসুফ রহমান বাবুল ও মনিরউদ্দিন। এছাড়াও সহকারী হিসাবে খেলা পরিচালনায় রয়েছে, তুহিন, মোহন।

Post Top Ad

Responsive Ads Here