সময় সংবাদ ডেস্কঃ
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে মাইজদি ও চৌমুহনী থেকে ফায়ার সর্ভিসের তিনটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছে।
রোববার রাত ১টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।
চৌমুহনী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জহিরুল ইসলাম জানান, আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

