সিলেট প্রতিনিধিঃ
সিলেটে আবারো মৃদু ভূমিকম্পন অনুভূত হয়েছে। রোববার রাত সাড়ে ৪টার দিকে এ কম্পন অনুভূত হয়। তবে রিখটার স্কেলে এর মাত্রা জানা যায়নি।
এর আগে গতকাল শনিবার সকাল ১০টা ৩৬ মিনিট, ১০টা ৫১ মিনিট এবং বেলা সাড়ে ১১টায় তিনবার ভূকম্পন অনুভূত হয়। প্রথম ভূমিকম্পের পর বাকিগুলো আফটার শক হয়েছে।
সিলেট আবহাওয়া অফিস জানায়, চারবার ভূকম্পন হয়েছে। এর উৎপত্তিস্থল সিলেট। রিখটার স্কেলে ভূমিকম্পের সর্বোচ্চ মাত্রা ছিল ৪ দশমিক ১। সর্বশেষ বেলা ২টায় ভূকম্পন অনুভূত হয়।
সিলেট আবহাওয়া অধিদফতরের প্রধান আবহাওয়াবিদ সাঈদ চৌধুরী বলেন, অনেকেই চারবার ভূমিকম্প হয়েছে বলে দাবি করলেও পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে তিনবার ভূমিকম্প হয়েছে।

