ফরিদপুর প্রতিনিধিঃ
এ এক অন্যরকম ঈদ উদযাপন
বৃদ্ধাশ্রম এর মা-বাবা দের সাথে ফরিদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর ঈদের আনন্দ উদযাপন।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, ফরিদপুর জেলা শাখার সভাপতি শওকত আলী জাহিদ এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ রবিন এর উদ্যোগে শান্তি নিবাস এর মা-বাবা দের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয় স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।
এসময়ে আরও উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মাছুম, শহর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ টি এম জামিল তুহিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী চিশতী, সাংগঠনিক সম্পাদক শেখ জাহাঙ্গীর আলম এবং সহ-প্রচার সম্পাদক মোঃ বেলায়েত হোসেন রাজু সহ অন্যান্য নেতৃবৃন্দ।

