গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ২৮, ধসে পড়ল ১৩ তলা ভবন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, মে ১২, ২০২১

গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ২৮, ধসে পড়ল ১৩ তলা ভবন




 সময় সংবাদ ডেক্সঃ


ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর বিমান হামলা অব্যাহত রয়েছে। হামলায় এ পর্যন্ত ২৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে শিশু রয়েছে ১০ জন। এছাড়া ইসরায়েলের বিমান থেকে ফেলা বোমার আঘাতে ধসে পড়েছে গাজা শহরের ১৩ তলার হানাদি টাওয়ার।

ধসে পড়া ওই ভবনটি গাজা শহরের একটি আবাসিক ভবন ছিল। তবে ভবনটিতে হামাসের রাজনৈতিক নেতাদের ব্যবহৃত একটি অফিসও ছিল। সেই অফিস লক্ষ্য করে বোমা হামলা চালানো হলে ভবনটি ধসে পড়ে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।


ইসরায়েলি হামলার আশঙ্কায় সেখানকার বাসিন্দারা আগেই ভবন ছেড়ে সরে গিয়েছিলেন। ভবনটি ধসে পড়ার সঙ্গে সঙ্গেই ওই এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।


হামাসের শীর্ষ নেতা ও মুখপাত্র ইসমাইল হানিয়ে এক টিভি ভাষনে বলেছেন, আমরা প্রস্তুত আছি। যদি ইসরায়েল তাদের হামলা অব্যাহত রাখে, এর জবাব দেয়ার প্রস্তুতি যেমন আমাদের আছে, তেমনি ইসলায়েল যদি শান্তি চায়, সেক্ষেত্রেও আমরা প্রস্তুত।


বোমা হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত ২৮ জন নিহত ও ৭০০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজা কর্তৃপক্ষ।

Post Top Ad

Responsive Ads Here