আদর্শের কখনো মৃত্যু হয় না: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, মে ২৯, ২০২১

আদর্শের কখনো মৃত্যু হয় না: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

 


সময় সংবাদ ডেস্কঃ



যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, আদর্শের কখনো মৃত্যু হয় না। শহীদ আহসানউল্লাহ মাস্টারও বঙ্গবন্ধুর আদর্শের সব কর্মীর মাঝে বেঁচে থাকবেন চিরকাল।

শুক্রবার বিকেলে গাজীপুরের কাউনতিয়া পোড়া বাড়ী মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহীদ আহসানউল্লাহ মাস্টারের সন্তান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। 


প্রখ্যাত শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা শহীদ আহসানউল্লাহ মাস্টারের ১৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগর কাউনতিয়া সাংগঠনিক থানা ও ১৯-২৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ এ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।


প্রতিমন্ত্রী শহীদ আহসানউল্লাহ মাস্টারকে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা পদক স্বাধীনতা পুরস্কার-২০২১ প্রদান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।


সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু। তিনি শহীদ আহসানউল্লাহ মাস্টারের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন সম্পর্কে আলোকপাত করেন এবং শহীদ আহসান উল্লাহ মাষ্টারের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।


এ সময় আরো বক্তব্য রাখেন- সংগঠনের সিনিয়র সহ-সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মোল্লা, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক সফিকুল ইসলাম সফিক, উপ-দফতর সম্পাদক রাহুল দাস, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সঞ্জিত মল্লিক বাবু, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি অ্যাডভোকেট মোশাররফ হোসেন ভূঁইয়া, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জর্জ, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শাহজাহান মণ্ডল, নুর মোহাম্মদ মামুন, এহসানুল আলম ফরাজি, কামরুল, রাকিব এবং প্রমুখ।


সভায় বক্তারা শহীদ আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার রায় অবিলম্বে কার্যকর করার জোরালো দাবি জানান।


অনুষ্ঠানে গাজীপুর জেলা, মহানগর, থানা ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Post Top Ad

Responsive Ads Here