ফরিদপুরে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে বিএনপির খাদ্য সহায়তা প্রদান - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, মে ২৮, ২০২১

ফরিদপুরে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে বিএনপির খাদ্য সহায়তা প্রদান

 



ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের সালথা ও নগরকান্দা উপজেলায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। আজ শুক্রবার (২৮মে) বিকেলে তিনি নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের ধুতরাহাটি, গহেরপুর ও বিবিরকান্দী এবং সালথা উপজেলার গট্টি ইউনিয়নের বাসুয়ারকান্দি, রাহুতপাড়া ও মেহেরদিয়া গ্রামে ঘুরে ঘুরে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী তুলে দেন।


এসময় নগরকান্দা পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান, উপজেলা বিএনপির সহ-সভাপতি বেলাল মোল্যা, সালথা উপজেলা বিএনপির সহ-সভাপত মো. ফরিদুর রহমান ফরিদ, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা শফিকুর রহমান মিঠু, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সদস্য মোল্যা জামাল, মহানগর ছাত্রদলের সভাপতি শাহরিয়ার শিথীল, সাধারণ সস্পাদক রাকিবুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। ক্ষতিগ্রস্থ এসব পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আলু সহ নগদ টাকা প্রদান করা হয়।


এসময় শহিদুল ইসলাম বাবুল ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনে জন্য সরকারের নিকট জোর দাবি জানান। এছাড়া তিনি বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া কামনা করেন।


গত বৃহস্পতিবার সকালে মাত্র এক মিনিটের ঘূুর্ণিঝড়ে নগরকান্দা ও সালথা উপজেলার ৬টি গ্রামে প্রায় দেড় শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এতে অসংখ্য গাছ উপড়ে ও ডালপালা ভেঙ্গে যায়। অনেক জমির ফসল বিনষ্ট হয়।


Post Top Ad

Responsive Ads Here