সময় সংবাদ ডেক্সঃ
রাজবাড়ী গোয়ালন্দে ঝড়ের কবলে পড়ে দৌলতদিয়ার ৫ নম্বর ফেরি ঘাটের পন্টুনের তার ছিঁড়ে যাত্রীসহ একটি মাইক্রোবাস নদীতে পড়ে গেছে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। মাইক্রোবাসটিতে কতজন যাত্রী ছিল তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
গোয়ালন্দের ইউএনও মো. আজিজুল হক খান মামুন জানান, ঝড়ের কারণে দৌলতদিয়া ৫ নম্বর ফেরি ঘাটের পন্টুনের তার ছিঁড়ে একটি মাইক্রোবাস নদীতে পড়ে যায়। গাড়িটিতে কতজন যাত্রী ছিল, তা নিশ্চিত হতে পারেননি।
ইউএনও আরো জানান, খবর পাওয়ার পর থেকেই তিনি ঘটনাস্থলে আছেন। ফায়ার সার্ভিসকর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করেছেন।

