জাতীয় সংসদের বাজেট অধিবেশন ২ জুন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, মে ১১, ২০২১

জাতীয় সংসদের বাজেট অধিবেশন ২ জুন


 

সময় সংবাদ ডেক্সঃ


আগামী ২ জুন (বুধবার) জাতীয় সংসদের ২০২১-২২ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হতে যাচ্ছে। এদিন বিকেল ৫টায় অধিবেশনটি শুরু হবে।


মঙ্গলবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অধিবেশনের আহ্বান করেছেন। অধিবেশন শুরু পরদিন ৩ জুন (বৃহস্পতিবার) জাতীয় সংসদে আগামী অর্থবছরের বাজেট পেশ হবে।


ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন।



সূত্রের তথ্যানুযায়ী, মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে গতবারের বাজেট অধিবেশনের মতো এবারের অধিবেশনটিও সংক্ষিপ্ত ও স্বাস্থ্যবিধি মেনে হবে। এবারের প্রস্তাবিত বাজেটের আকার হতে পারে প্রায় ৬ লাখ কোটি টাকা।


২০২১-২২ অর্থবছরের বাজেট অধিবেশনটি চলমান একাদশ জাতীয় সংসদের ১৩তম অধিবেশন। এটি বর্তমান অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালের তৃতীয় বাজেট পেশ। আর বর্তমান আওয়ামী লীগ সরকারের টানা ১৩তম বাজেট। এ বাজেট সংক্রান্ত সব এমপি ও কর্মকর্তাদের করোনা টেস্ট করা হবে। এ অধিবেশনে সংসদে উপস্থিত থাকতে তুলনামূলক তরুণ এমপিদের উৎসাহিত করা হবে।


অধিবেশন চলাকালে প্রধানমন্ত্রীর সংস্পর্শে যেতে করোনার নেগেটিভ রিপোর্ট লাগবে। সর্বনিম্ন সংখ্যক ব্যক্তিদের নিয়ে অধিবেশনের কার্যক্রম পরিচালনা করা হবে। সংসদ চলাকালীন নিষিদ্ধ থাকবে দর্শনার্থী প্রবেশ। তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারে সামাজিক দূরত্ব নিশ্চিত করা হবে।




Post Top Ad

Responsive Ads Here