সময় সংবাদ ডেস্কঃ
কক্সবাজারে উখিয়া প্রকল্পের জন্য প্রকল্প পরিচালক পদে পূর্ণকালীন একজনকে নিয়োগ দেবে আইন ও সালিশ কেন্দ্র। বেতন ধরা হবে ৮২ হাজার ৫০০ টাকা। প্রাতিষ্ঠানিক নীতিমালা অনুসারে দেয়া হবে অন্যান্য সুযোগ-সুবিধা। আগ্রহীরা আবেদন করতে পারেন এই ঠিকানায় https://jobs.bdjobs.com/jobdetails.asp?id=966796&fcatId=12&ln=1। আবেদনের শেষ তারিখ ২৪ মে, ২০২১ পর্যন্ত।
যা প্রয়োজন:
১। মাস্টার্স ইন ডেভেলপমেন্ট স্টাডিজ, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ সম্পন্ন।
২। একাডেমিক ভাবে ভালো রেজাল্ট থাকতে হবে।
৩। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
৪। অংশীদারিত্ব মূলক প্রকল্প পরিচালনা, প্রকল্পের কাজ, তদারকি, ডকুমেন্টেশন, রোহিঙ্গা ইস্যুতে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
৫। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

