একটি নিখোঁজ সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, মে ২০, ২০২১

একটি নিখোঁজ সংবাদ


  



আলফাডাঙ্গা প্রতিনিধিঃ 

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার শিয়ালদী গ্রামের বাসিন্দা মো. আব্দুর রহমান (৭২) গত ০৬ মে থেকে নিখোঁজ রয়েছেন। অনেক খোঁজাখুঁজির পরও তাঁর কোনো সন্ধান মেলেনি। 


তাঁর গাঁয়ের রং ফর্সা, উচ্চতা আনুমানিক ৫ ফুট ৫ ইঞ্চি, মুখমণ্ডল লম্বাটে, মাথার চুল ও মুখের দাঁড়ি পাকা, মাথায় সার্বক্ষণিক টুপি পড়া থাকে। সে দীর্ঘদিন যাবৎ মানসিকভাবে অসুস্থ। তিনি বাড়ি থেকে বের হওয়ার সময় ফুলহাতা সাদা শার্ট ও চেক লুঙ্গি পরিহিত ছিল।


এ ঘটনায় আলফাডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর-৬২৩) করা হয়েছে। কোনো সহৃদয়বান ব্যক্তি লোকটির সন্ধান পেয়ে থাকলে নিকটস্থ থানায় অথবা ছেলে মো. রুহুল আমিনের মুঠোফোন নম্বরে (০১৭৪৪১৬০০৪৫) যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে।

Post Top Ad

Responsive Ads Here