জয়ের স্বপ্ন ফিকে হয়ে গেল বার্সেলোনার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, মে ১৭, ২০২১

জয়ের স্বপ্ন ফিকে হয়ে গেল বার্সেলোনার




 সময় সংবাদ ডেস্কঃ


লা লিগার শিরোপা জয়ের স্বপ্ন ফিকে হয়ে গেল লিওনেল মেসিদের বার্সেলোনার। স্প্যানিশ লা লিগার ৩৭তম ম্যাচে সেলতা ভিগোর কাছে ২-১ ব্যবধানে হেরে শিরোপা জয়ের দৌড় থেকে ছিটকে গেল রোনাল্ড কোম্যানের দলটি।

সোমবার কাম্প নউয়ে লিওনেল মেসির চমৎকার গোলে এগিয়ে থেকেও শেষ রক্ষা হলো না বার্সেলোনার। সান্তি মিনার জোড়া গোলে ঘরের মাঠে হেরে গেল রোনাল্ড কুমানের দল। বার্সায় আর চুক্তি নবায়ন না করলে হয়তো প্রিয় কাম্প নউয়ে নিজের সর্বশেষ ম্যাচটি খেলে ফেললেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।


দিনের অন্য খেলায় ওসাসুনার বিপক্ষে লুইস সুয়ারেজের শেষ মুহূর্তের গোলে ২-১ ব্যবধানে জিতেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। অ্যাটলেটিকো মাদ্রিদের মতো জয় পেয়েছে রিয়াল মাদ্রিদও।


৩৭ ম্যাচে অ্যাটলেটিকোর পয়েন্ট ৮৩, রিয়ালের ৮১ ও বার্সার ৭৬। লা লিগার শিরোপা মাদ্রিদের দুই ক্লাবের কোনটি নেবে, সেই মীমাংসা হবে লিগের শেষ সপ্তাহে।

Post Top Ad

Responsive Ads Here