পিরোজপুরে ৩২ ইউনিয়নে শেষ হয়েছে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা, অপেক্ষা ভোটের - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জুন ২০, ২০২১

পিরোজপুরে ৩২ ইউনিয়নে শেষ হয়েছে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা, অপেক্ষা ভোটের



পিরোজপুর প্রতিনিধি:

 আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১ম ধাপে পিরোজপুরের ৭টি উপজেলার ৩২ টি ইউনিয়নে শেষ হয়েছে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা। শনিবার রাতে এ প্রচারণা শেষ হয়। প্রচারণা শেষে প্রার্থীরা এখন অপেক্ষা করছেন ভোটের। প্রচারণার শেষ দিনে প্রার্থীরা যে যার মত মহোড়া দিয়েছেন। 

আর সুষ্ঠ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে পুলিশ, র‌্যাব ও বিজিবি সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। তারা নিয়মিত টহল অব্যহত রেখেছেন।  পিরোজপুরের ৩২ টি ইউনিয়নে ৫ লক্ষ ৭৭৬ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। 


Post Top Ad

Responsive Ads Here