ফরিদপুরে তিনটি খালের উদ্বোধন করলেন এমপি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জুন ১৩, ২০২১

ফরিদপুরে তিনটি খালের উদ্বোধন করলেন এমপি



ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুর ভাঙ্গা উপজেলার ঘাড়–য়া ইউনিয়নের রশিবপুরা মৌজায় "গোলামের খাল", কালামৃধা ইউনিয়নের দেওড়া মৌজায় ও সাওতার মৌজায় "দেওড়া খাল এবং সাওতার খাল" এর উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে ফরিদপুর-৪ আসনের সাংসদ মজিবুর রহমান চৌধুরী নিক্সন এর উদ্বোধন করেন। এসময় এমপি পুনঃ খননকৃত খালের উপর বৃক্ষ রোপন কার্যক্রমের উদ্বোধন করেন। 


পৃথক খাল উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন বৃহত্তর ফরিদপুর সেচ এলাকা উন্নয়ন প্রকল্প (৪র্থ পর্যায়) প্রকল্প পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম, ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, বিএডিসি ফরিদপুর জোন এর সহকারী প্রকৌশলী মোঃ কামরুল ইসলাম, সহকারী প্রকৌশলী মোঃ কামরুল হাসানসহ বিএডিসি এর উপ-সহকারী প্রকৌশলী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


উল্লেখ্য ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সাড়ে ৪ কিলোমিটার তিনটি পুনঃ খাল খনন কাজে খরচ হয় ৫৬ লাখ ২৫ হাজার টাকা। মৃতপ্রায় খাল তিনটি পুনঃ খননের কারনে এ এলাকার কৃষিসহ সাধারন মানুষের দীর্ঘদিনের একটি স্বপ্ন পূরন হয়েছে। খাল তীর এলাকার সাধারন মানুষ সরকারকে ধন্যবাদ জানিয়েছেন এই উদ্যোগের বাস্তবায়ন হওয়ার কারনে।

Post Top Ad

Responsive Ads Here