মোঃ আরাফাত হোসেন রাজিব, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলা ছাত্রলীগের নব গঠিত কমিটির নেতৃবৃন্দ টুঙ্গিপাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে শ্রদ্ধা নিবেদন ও তাঁর আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন। নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি মোঃ রবিন মোল্যার নেতৃত্বে সাধারণ সম্পাদক ইনজামামুল আলম অনিক, সহ-সভাপতি নাজমুল হুসাইন নাজমুল, মিলন খান, আব্দুল্লাহ শরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ বিশ্বাস, মির্জা আবুল হোসেন দিশান, আল আমিন রাব্বি, মোঃ নাজমুল হোসেন, সাংগঠনিক সম্পাদক রাজিব সাহা, মোঃ মাহি, ফরিদ মোল্যা, মির্জা জাহিদ হাসান মন প্রমুখ শ্রদ্ধা নিবেদনে অংশগ্রহণ করেন। এসময় আরও উপস্থিত ছিলেন মধুখালী পৌর ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম পাপ্প, সাধারণ সম্পাদক মেহেদী হাসান বাবু।
দীর্ঘ ২৩ বছর পর নতুন কমিটি ঘোষণা হওয়ায় নেতাকর্মীদের মাঝে খুশির জোয়ার পরিলক্ষিত হয়। বঙ্গবন্ধুর সমাধীতে শ্রদ্ধা নিবেদনের পর সংগঠনের পক্ষে সভাপতি মোঃ রবিন মোল্যা বলেন দীর্ঘদিন ছাত্রলীগের কমিটি না থাকায় ছাত্রলীগের রাজনীতিতে স্থিবিরতা দেখা দেয়। বিষয়টি অনুধাবন করে বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর -১ আসনের সাবেক সাংসদ তার ঐকান্তিক প্রচেষ্টার ফসল হিসেবে মধুখালী উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি আমরা পেয়েছি। সাধারণ সম্পাদক ইনজামুল হক অনিক তার বক্তব্যে নতুন কমিটিকে একটি মডেল সংগঠন হিসেবে এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।এসময় তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের উপ-আন্তর্জাতিক সম্পাদক ওয়াহিদুজ্জামান লিখনের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। নেতৃবৃন্দ যে কোন অপরাধ থেকে ছাত্রলীগকে বিরত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

