বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে লঘুচাপ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জুন ০৯, ২০২১

বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে লঘুচাপ


 


সময় সংবাদ ডেস্কঃ


মৌসুমি বায়ু এখন বাংলাদেশের উত্তরাঞ্চল ছাড়া প্রায় সারাদেশে ছড়িয়ে পড়েছে। অঞ্চলগুলোতে আজ সারাদিনই থেমে থেমে বৃষ্টি হবে। এছাড়া আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে।

আজ বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।


এছাড়া দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয়েছে তেতুলিয়ায়, ১১১ মিলিমিটার। এ ছাড়া ঢাকায় ১০, কুমিল্লায় ২৫, চাঁদপুরে ২০, বগুড়ায় ৫৫, দিনাজপুরে ১৬, সৈয়দপুরে ২৬, চুয়াডাঙ্গা ৩৯, বরিশালে ১৩, পটুয়াখালীতে ১৭, ভোলায় ১৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এ ছাড়া অন্য এলাকায় সামান্য বৃষ্টি হয়েছে

মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে, ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়, ২৩ ডিগ্রি সেলসিয়াস। এদিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ২৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।


আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, দক্ষিণপশ্চিম মৌসুমী বায়ু চট্টগ্রাম, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। দেশের অবশিষ্ঠাংশে মৌসুমীবায়ু আরও অগ্রসর হওয়ার জন্য আবহাওয়াগত পরিস্থিতি অনুকূলে রয়েছে। মৌসুমী বায়ু চট্টগ্রাম, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে এটি মাঝারি অবস্থায় বিরাজ করছে।


ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১০ মিনিটে। আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৯২ শতাংশ।

Post Top Ad

Responsive Ads Here