রাসেল কবির মুরাদ , কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:
কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো: মনির হাওলাদার (১৯) নামের কুয়াকাটা খানাবাদ কলেজের এক শিক্ষার্থী'র মৃত্যু হয়েছে। সোমবার সকালের দিকে ধুলাসার ইউপির বড়হার পাড়া মুজিব কিল্লায় এ ঘটনা ঘটেছে। বিদ্যুৎস্পৃষ্টের পর মনির হাওলাদারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত মনির ধুলাস্বার ইউনিযনের নতুনপাডা গ্রামের মো: আলমগীর হাওলাদারের ছেলে ও কুয়াকাটা খানাবাদ কলেজের শিক্ষার্থী।
স্থানীয় সূত্র ও মৃত মনিরের চাচা রুবেল হাওলাদার এ প্রতিবেদককে জানায়, মহামারি করোনা লকডাউনের কারনে সারাদেশে স্কুল-কলেজ বন্ধ থাকায় কুয়াকাটা খানাবাদ কলেজের একাদশ শ্রেনীর ছাত্র মনির প্রায়শ: সময়ই রাজমিস্ত্রিদের সাথে কাজ করতো। ঘটনার দিন ধুলাসার মুজিব কিল্লায় কর্মরত অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয় মনির।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুজ্জামান গনমাধ্যমকে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট কলেজ ছাত্র মনিরের মৃত্যুর ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

