সাভারে ধর্ষণের দায়ে সৌদি প্রবাসী আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জুন ২০, ২০২১

সাভারে ধর্ষণের দায়ে সৌদি প্রবাসী আটক


 

সময় সংবাদ ডেস্কঃ


সাভারে ধর্ষণের অভিযোগে এক সৌদি প্রবাসীকে আটক করেছে পুলিশ। রোববার সকালে আমিনবাজারের পাঁচগাচি গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক মোহাম্মদ আলী সৌদি প্রবাসী আমিনবাজারের পাঁচগাচি এলাকার বরকত মিয়ার ছেলে।


সাভার মডেল থানার ওসি মাইনুল ইসলাম জানান, সাভারের আমিনবাজারের একটি বাসায় ওই নারী দীর্ঘদিন ভাড়া থেকে বাড়ি বাড়ি গিয়ে কাপড় বিক্রি করতো। শনিবার বিকেলে সৌদি প্রবাসী পূর্ব পরিচিত থাকায় তার ঘরে প্রবেশ করে। এসময় তাকে ধর্ষণ করে। বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দেয় ওই প্রবাসী। পরে ভুক্তভোগী নারী থানায় হাজির হয়ে অভিযোগ দায়ের করলে পুলিশ তাকে আটক করে।


ওসি আরো জানান, ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে। ওই নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের পাঠানো হয়েছে। আটককৃত ব্যক্তিকে দুপুরে আদালতে প্রেরণ করা হবে।

Post Top Ad

Responsive Ads Here