চরফ্যাশনে বিদ্যুৎস্পৃষ্টে নিহত-১ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জুন ১৮, ২০২১

চরফ্যাশনে বিদ্যুৎস্পৃষ্টে নিহত-১



ভোলা প্রতিনিধি:

  ভোলার চরফ্যাশনের নীলকমল ঘোষের হাট সংলগ্ন রাস্তায় শুক্রবার (১৮ জুন) সকালে পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে নজরুল ইসলাম (২৫) নামের এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।


 নিহত নজরুল ইসলাম উপজেলার চরমাদ্রাজ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা আঃ মুনাফের ছেলে।


নিহতের পরিবার সূত্রে জানা যায়, নজরুল ইসলাম নীলকমল ইউনিয়নে বাংলাবাজার সংলগ্ন একটি পাকা ভবনে রাজমিস্ত্রির কাজ করেন। শুক্রবার সকাল সাড়ে ১০টায় মোটরসাইকেল যোগে বাড়ির উদ্দেশ্যে রওনা করে ঘোষের হাট্ বাজারের উত্তর পাশে রাস্তার উপর পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তার মোটরসাইকেলের চাকায় পেঁচিয়ে নজরুল ইসলাম বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলে মারা জান।


দুলারহাট থানার ওসি মো. মোরাদ হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।




Post Top Ad

Responsive Ads Here