ঝালমুড়ি খাওয়ানোর কথা বলে ডেকে নিয়ে বান্ধবীদের ধর্ষণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জুন ০৯, ২০২১

ঝালমুড়ি খাওয়ানোর কথা বলে ডেকে নিয়ে বান্ধবীদের ধর্ষণ


 

সময় সংবাদ ডেস্কঃ


নারায়ণগঞ্জের বন্দরে ঝালমুড়ি খাওয়ার কথা বলে বন্ধুর বাড়িতে নিয়ে দুই বান্ধবীকে ধর্ষণ করেছেন দুই প্রেমিক। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে উপজেলার নবীগঞ্জ ইসলামবাগ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতেই পাঁচজনের বিরুদ্ধে বন্দর থানায় মামলা করেন ভুক্তভোগী এক তরুণী। পরে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়।


গ্রেফতাররা হলেন- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাংরোড এলাকার টিটু হোসেনের ছেলে সিফাত হোসেন, বন্দর উপজেলার কুশিয়ারা এলাকার আব্দুল মান্নান সরদারের ছেলে সিফাত, বন্দর থানার নবীগঞ্জ ইসলামবাগ এলাকার আলাউদ্দিনের ছেলে সাকিব হোসেন ও একই এলাকার বাহাউদ্দিন মিয়ার ছেলে নাঈম। অপর আসামির নাম শাকিল। তিনি পলাতক রয়েছেন।


মামলার এজাহারে উল্লেখ করা হয়, আটদিন আগে সিফাত হোসেন ও সিফাতের সঙ্গে মামলার বাদী ও তার বান্ধবীর পরিচয় হয়। পরে তারা মোবাইল ফোন নম্বর আদান-প্রদান করেন। পরবর্তীতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে মাজার দেখার জন্য নবীগঞ্জ ঘাটে আসেন ওই দুই তরুণী। সন্ধ্যায় ফেরার সময় অভিযুক্তদের সঙ্গে তাদের দেখা হয়। পরে ঝালমুড়ি খাওয়ার কথা বলে দুই তরুণীকে নবীগঞ্জ ইসলামবাগ এলাকায় সাকিবের বাসায় নিয়ে যান তারা। এরপর তাদের ধর্ষণ করেন সিফাত ও সিফাত হোসেন।


বন্দর থানার ওসি দিপক চন্দ্র কুমার জানান, মামলার পর অভিযুক্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিকেও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া বুধবার ধর্ষণের শিকার দুই তরুণীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। পাশাপাশি তারা আদালতে জবানবন্দি দিয়েছেন।

Post Top Ad

Responsive Ads Here