শজিমেক হাসপাতালের ১৩ দালালকে জেল-জরিমানা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জুন ১৭, ২০২১

শজিমেক হাসপাতালের ১৩ দালালকে জেল-জরিমানা



সময় সংবাদ ডেস্কঃ


 বগুড়ায় শজিমেক হাসপাতাল এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৪ জনকে জেল-জরিমানা করা হয়েছে। তাদের মধ্যে ১৩ জন দালাল ও একজন ডায়াগনস্টিক সেন্টারের মালিক।

বৃহস্পতিবার দুপুরে র‍্যাব-১২ এর সহযোগিতায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছিম রেজা এ অভিযান পরিচালনা করেন।


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত দালালদের মধ্যে সাতজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ছয়জনকে পাচ হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়া দিগন্ত ডায়াগনস্টিক সেন্টারের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছিম রেজা জানান, বগুড়ার মেডিকেল কলেজ ও হাসপাতাল এলাকায় দীর্ঘদিন ধরে কিছু দালাল রোগীদের প্রতারণা করছিল। তারা নামসর্বস্ব ক্লিনিক ও ভুয়া ডাক্তারের কাছে নিয়ে রোগীদের কাছ থেকে বাড়তি টাকা হাতিয়ে নিচ্ছিল। বিভিন্ন সময়ে পাওয়া এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে শজিমেক হাসপাতাল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ১৩ দালাল ও একজন ডায়াগনস্টিক সেন্টারের মালিককে জেল-জরিমানা করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here