বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল ৩৮ লাখ ১৯ হাজার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, জুন ১৪, ২০২১

বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল ৩৮ লাখ ১৯ হাজার


 

সময় সংবাদ ডেস্কঃ


বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন ১৭ কোটি ৬৭ লাখ ১২ হাজার ২৪৩ জন। এর মধ্যে মারা গেছেন ৩৮ লাখ ১৯ হাজার ২৬৮জন। আর করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬ কোটি সাত লাখ ৪৮ হাজার ৬৯ জন। 

শনিবার সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স থেকে এসব তথ্য জানা গেছে।


ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৪৩ লাখ ২১ হাজার ১৫৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৬ লাখ ১৫ হাজার ৫৩ জন মারা গেছেন। আর সুস্থতা লাভ করেছেন ২ কোটি ৪০ লাখ ১৩২ জন। 


আর লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী এক কোটি ৭৪ লাখ ১৩ হাজার ৯৯৬ জন এবং মৃত্যু হয়েছে ৪ লাখ ৮৭ হাজার ৪৭৬ জনের। আর সুস্থ হয়েছেন এক কোটি ৫৭ লাখ ৯৪ হাজার 

প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে মোট আক্রান্ত দুই কোটি ৯৫ লাখ সাত হাজার ৪৩৮ জন এবং মারা গেছেন ৩ লাখ ৭৪ হাজার ২৮৭ জন। সুস্থ হয়েছেন দুই কোটি ৮১ লাখ ৪৮ হাজার ৯৭৭ জন। 


এছাড়া করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ফ্রান্সে এক লাখ ১০ হাজার ৪২০ জন, রাশিয়ায় এক লাখ ২৬ হাজার ৪৩০ জন, যুক্তরাজ্যে এক লাখ ২৭ হাজার ৯০৪ জন, ইতালিতে এক লাখ ২৭ হাজার ২ জন মারা গেছেন।

Post Top Ad

Responsive Ads Here