গাঁজা পাতায় ব্রাউনিয়া কেক: রিমান্ড শেষে তিন শিক্ষার্থী কারাগারে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জুন ১৩, ২০২১

গাঁজা পাতায় ব্রাউনিয়া কেক: রিমান্ড শেষে তিন শিক্ষার্থী কারাগারে



সময় সংবাদ ডেস্কঃ


রাজধানীতে গাঁজা পাতার নির্যাস থেকে ব্রাউনিয়া নামের কেক তৈরি করার অভিযোগে গ্রেফতার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার ঢাকা মহানগর হাকিম বেগম মাহমুদা আক্তারের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।


কারাগারে যাওয়া আসামিরা হলেন- আমেরিকান ইন্টরন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের কাফিল ওয়ারা রাফিদ, ধানমন্ডির অ্যাডভান্সড প্রফেশনালসের কাজী রিসালাত হোসেন ও ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের সাইফুল ইসলাম সাইফ।


এদিন রিমান্ড শেষে তিন আসামি ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।


এসময় আসামিপক্ষে তাদের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। 


গোয়েন্দা কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন রাজধানীতে একাধিক চক্র গাঁজার নির্যাস দিয়ে কেক বানিয়ে মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছে। এই তথ্যের ভিত্তিতে তারা গত ৯ জুন বিকেলে মোহাম্মদপুরের শাহাজাহান রোডের একটি জায়গা থেকে প্রথমে রাফিদ ও সাইফকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের রমনা জোনাল টিম আটক করে। এ সময় তাদের কাছে প্রায় ১৮টি গাঁজার কেক পাওয়া যায়। তারা সেগুলো ডেলিভারি দিতে যাচ্ছিল। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে পল্টন এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে রিসালাত হোসেনকে ১২পিস গাঁজার কেকসহ আটক করা হয়।


অনেক দিন ধরে উচ্চবিত্তদের জন্মদিন কিংবা পার্টিতে ব্যবহার হচ্ছে সর্বনাশা এই মাদক। রমরমা এই মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে উচ্চবিত্তদের বিভিন্ন অনুষ্ঠানে এই মাদক ব্যবহার কারা হলেও আটকের ঘটনা এটিই প্রথম।


জানা যায়, আসামিরা প্রতি পিস গাঁজার কেক ৪ থেকে ৫শ’ টাকায় বিক্রি করতো। প্রথম দিকে কাছের বন্ধুদের কাছে বিক্রি করলেও চাহিদা বেড়ে যাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ক্লোজ গ্রুপ তৈরি করে সেখানে বিক্রি করা শুরু করে। অর্ডার দিলে কখনো নিজে বা কখনও ডেলিভারিম্যানদের মাধ্যমে এসব মাদক পাঠানো হতো।


উল্লেখ্য, গ্রেফতারকৃত দুই গাঁজার কেক ব্যবসায়ীর মধ্যে রাফিদের বাবা ইদ্রিস আলী সিঙ্গাপুরে ব্যবসা করেন। মোহাম্মদপুরে তাদের নিজেদের বাড়ি রয়েছে। রিসালাতের বাবার নাম কাজী রওনাক হোসেন। তার দাদা প্রখ্যাত প্রাবন্ধিক কাজী মোতাহার হোসেন। ইউডার চারুকলার শিক্ষার্থী সাইফ খিলাঁও সিপাহীবাগ এলাকায় পরিবারের সঙ্গে বাস করে। রাফিদ পড়াশোনার পাশাপাশি ম্যারাথন দৌড়েও অংশ নিয়েছিল। এমনকি সাইফের মতো সে নিয়মিত সাইক্লিংও করে।

Post Top Ad

Responsive Ads Here