হোটেলে রুটি-ভাজি খেয়ে অসুস্থ একজনের মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জুন ০৯, ২০২১

হোটেলে রুটি-ভাজি খেয়ে অসুস্থ একজনের মৃত্যু


 

সময় সংবাদ ডেস্কঃ


জামালপুরের সরিষাবাড়িতে হোটেলের রুটি-ভাজি খেয়ে অসুস্থ একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃতের নাম ইউনুস আলী। তিনি উপজেলার ভাটারা ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের অছিম শেখের ছেলে।


স্থানীয়রা জানায়, সরিষাবাড়ি পৌরসভার পঞ্চপীর বাজার এলাকার লালু মিয়ার দোকানে সকালে নাস্তা করতে যান বেশকিছু মানুষ। দুপুরের পর থেকে তাদের পেট ব্যথা, বমি ও ডায়রিয়ার লক্ষণ দেখা দেয়। এরপর গুরুতর অবস্থায় একে একে ৫০ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। অবস্থা গুরুতর হওয়ায় কয়েকজনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।


পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নিপ্পন মণ্ডল জানান, অবস্থা গুরুতর হওয়ায় মঙ্গলবার বিকেলে ইউনুসকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকরা। এরপর সেখান থেকে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। অ্যাম্বুলেন্সে তোলার পরই তিনি মারা যান।


সরিষাবাড়ি থানার ওসি মীর রকিবুল ইসলাম জানান, মৃতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি ব্যবস্থা না নিয়ে বুধবার সকালে দাফনের অনুমতি দেয়া হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here