ইউএনওর হহস্তক্ষেপে বিরোধপূর্ণ পাবলিক-টয়লেট স্থান পরিবর্তন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জুন ০৯, ২০২১

ইউএনওর হহস্তক্ষেপে বিরোধপূর্ণ পাবলিক-টয়লেট স্থান পরিবর্তন




দোয়ারাবাজার প্রতিনিধিঃ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মান্নার গাঁও ইউনিয়নের ঐতিহ্যবাহী পান্ডার খাল বাঁধের উপর ছাতক সুনামগঞ্জ মহাসড়কের যাত্রীছাউনি ও ব্যবসা প্রতিষ্টানের পাশে বিরোধপূর্ণ পাবলিক-টয়লেটটি নির্মাণ কাজ বন্ধ হওয়ার পর, বুধবার ( ৯ জুন) বেলা ২ টায় দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) হস্তক্ষেপে স্থান পরিবর্তন করে পাবলিক টয়লেটের নির্মাণ কাজ পূনরায় শুরু করার নির্দ্দেশ দেওয়া হয়েছে।     

যেহেতু এই বাঁধের সাথে বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত হাজার হাজার মানুষের সমাগম স্থল সকলের স্বার্থের কথা চিন্তা করেই বিরোধপূর্ণ স্থান থেকে একটু সরিয়ে পাবলিক টয়লেটের নির্মাণ কাজ হবে। স্থান পরিবর্তন কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল মো. আক্কাস আলী, স্থানীয় ইউপি সদস্য, বিশিষ্টজন, সাংবাদিক ও সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন। 

এসময় তিনি বলেন, ব্যাক্তিগত স্বার্থ নিয়ে কেউ কারু সাথে বিরোধ তৈরি করবেন না। আপনাদের সুবিধার জন্যই সরকার পাবলিক টয়লেট নির্মাণ করছে।


Post Top Ad

Responsive Ads Here