সময় সংবাদ ডেস্কঃ
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয় থেকে দালাল চক্রের ২১ সদস্যকে আটক করেছে র্যাব।
রোববার দুপুরের নগরের নতুনপাড়া এলাকার বিআরটিএ কার্যালয় থেকে তাদের আটক করা হয়। সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. নুরুল আবছার।
তিনি জানান, দালাল চক্রের উৎপাতে হয়রানির শিকার হচ্ছেন বিআরটিএতে সেবা নিতে আসা গ্রাহকরা- এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে দালাল চক্রের ২১ সদস্যকে আটক করা হয়। মোটরযান রেজিস্ট্রেশন ও কাগজপত্র নবায়নে গ্রাহকদের কাছ থেকে অবৈধভাবে টাকা দাবি করতো চক্রটি। তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

