তিনজনের মাথাতেই গুলি করেন এএসআই - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জুন ১৩, ২০২১

তিনজনের মাথাতেই গুলি করেন এএসআই


 

সময় সংবাদ ডেস্কঃ


কুষ্টিয়ায় সড়কে সবার সামনেই স্ত্রী-সন্তান ও এক যুবককে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। তিনজনকেই মাথায় গুলির অভিযোগ উঠেছে এএসআই সৌমেন মিত্রের বিরুদ্ধে।

রোববার দুপুর পৌনে ১২টার দিকে শহরের কাস্টম মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এরপরই পুরো শহরে থমথমে অবস্থা বিরাজ করছে।


পুলিশ জানায়, তিনতলা একটি ভবনের সামনে সন্তানকে নিয়ে দাঁড়িয়ে ছিলেন আসমা। পাশে বন্ধু শাকিলও ছিলেন। হঠাৎ সেখানে গিয়ে সৌমেন প্রথমে আসমার মাথায় গুলি করেন। এরপর শাকিলের মাথায় গুলি করেন। এসব দেখে শিশু রবিন দৌড়ে পালাতে থাকেন। তখনই ওই শিশুকে মাথায় গুলি করেন।

এরপর মার্কেটের ব্যবসায়ীরা ধাওয়া দিলে হামলাকারীকে একটি বাড়ির মধ্যে আটকে রাখে স্থানীয়রা। জানা যায়, অভিযুক্ত এএসআই সৌমেন মিত্র খুলনার ফুলতলা থানায় কর্মরত। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, সে বিষয়ে কিছু জানা যায়নি। তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।


নিহত তিনজনের পরিচয় পাওয়া জানিয়েছে পুলিশ। তারা হলেন আসমা খাতুন (৩০) ও রবিন (৬) এবং শাকিল (৩৫) নামের এক যুবক। তাদের বাড়ি কুমারখালীর নাটুরিয়া গ্রামে হলেও তারা কুষ্টিয়া শহরে থাকতেন।


প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় একটি দোকানের সামনে আসমা ও সৌমেন কথা বলছিলেন। কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ সৌমেন পিস্তল বের করে আসমার মাথায় গুলি করেন। গুলি তার মাথা ভেদ করে বেরিয়ে যায় এবং সঙ্গে সঙ্গে মারা যান। এরপর তিনি শাকিলকেও মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় রক্ত দেখে শিশু রবিন দৌড়ে পালানোর চেষ্টা করে। কিন্তু তাকেও ছাড়েননি সৌমেন। তেড়ে ধরে তার মাথায়ও গুলি চালান। এরপর সৌমেনকে ধরে পুলিশে খবর দেন এলাকার লোকজন।


জানা গেছে, বছরখানেক আগে আসমার সঙ্গে সৌমেনের বিয়ে হয়েছিল। রবিন আসমার আগের পক্ষের সন্তান। শাকিল ও সৌমেন বন্ধু ছিলেন। আসমার মাধ্যমেই সৌমেনের সঙ্গে শাকিলের বন্ধুত্ব হয়। আসমার আগে সৌমেনও আরেকটি বিয়ে করেন।

Post Top Ad

Responsive Ads Here