সাকিবকে ছাড়াই মোহামেডানের জয়, নতুন অধিনায়ক শুভাগত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জুন ১৩, ২০২১

সাকিবকে ছাড়াই মোহামেডানের জয়, নতুন অধিনায়ক শুভাগত




সময় সংবাদ ডেস্কঃ


ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) বিতর্কিত কর্মকাণ্ডের কারণে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন মোহামেডান অধিনায়ক সাকিব আল হাসান। তার জায়গায় শুভাগত হোমকে অধিনায়কত্বের দায়িত্ব দিয়েছে ক্লাবটি। রোববার তার নেতৃত্বেই খেলতে নেমেছে মোহামেডান।

বিকেএসপির ৪ নম্বর মাঠে ওল্ড ডিওএইচএসের মুখোমুখি হয়েছেন শুভাগত হোমের মোহামেডান। টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৩ রান সংগ্রহ করেছে দলটি।


এ ম্যাচে ৪২ বলে অপরাজিত ৬৮ রানের ইনিংস খেলেছেন ইরফান শুক্কুর। এছাড়া আব্দুল মজিদ করেছেন ২৯ রান। অধিনায়ক শুভাগত অবশ্য বেশিক্ষণ ব্যাট করার সুযোগ পাননি। ৪ বলে ৫ রান করে অপরাজিত ছিলেন তিনি।


জয়ের লক্ষ্যে খেলতে নেমে ওয়ানডে মেজাজে ব্যাটিং শুরু করে ওল্ড ডিওএইচএস। তারা ১৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১৫ রান করার পর বৃষ্টি নামে। এরপর আর খেলা মাঠে না গড়ালে ম্যাচ অফিসিয়ালরা ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ম্যাচের ভাগ্য নির্ধারণ করেন। সেখানে ৯ রানে জয় পেয়েছে মোহামেডান।




ওল্ড ডিওএইচএসের পক্ষে মাহমুদুল হাসান ২৪, আনিসুল ইসলাম ইমন ২৩ ও মোহাইমিনুল খান অপরাজিত ২০ রান করেন। মোহামেডানের পক্ষে দুটি উইকেট শিকার করেন শুভাগত হোম।


সংক্ষিপ্ত স্কোর 


টস: ওল্ড ডিওএইচএস


মোহামেডান স্পোর্টিং ক্লাব: ১৫৩/৫ (২০ ওভার)

শুক্কুর ৬৮*, মজিদ ২৯, নাদিফ ১৪

রকিবুল ৩০/২, আলিস ২১/১


ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব: ১১৫/১ (১৬ ওভার)

মাহমুদুল ২৪, ইমন ২৩

শুভাগত ২৫/২, তাসকিন ১২/১


ফল: ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে মোহামেডান ৯ রানে জয়ী।

Post Top Ad

Responsive Ads Here