রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর কালুখালীতে পিকআপ এর ধাক্কায় মোঃ দিয়ানত মন্ডল (৮০) নামে এক বৃদ্ধ মারা গেছে। এ সময় ঘাতক পিকআপ পালিয়ে গেছে ।নিহত মোঃ দিয়ানত মন্ডল বেয়ালিয়া ইউনিয়নের কালীনগর গ্রামেরবাসিন্দ ।
সোমবার সকাল সারে ১১ টার দিকে রাজবাড়ী কুষ্টিয়া মহাসড়কে গড়িয়ানা এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা পিকআপ একটি ভ্যানে ধাক্কা দেয়। এসময় ভ্যানে থাকা মোঃ দিয়ানত মন্ডল (৮০) ওরফে সুবোলে ছিটকে পড়ে যায়। তাকে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে। জানাযায়, তিনি বেয়ালিয়া ইউনিয়নের কালীনগর গ্রামের পেশাগত হকার ।
পাংশা হাইওয়ে থানার ওসি লিয়াকত আলী জানান, পিকআপটি ভ্যান্টিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে কালুখালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃদ্ধ মারা যান। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।

