এক নজরে মেহেরপুর -সময় সংবাদ(১০-৬-২০২১) - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জুন ১০, ২০২১

এক নজরে মেহেরপুর -সময় সংবাদ(১০-৬-২০২১)



খুলনা বিভাগের মধ্যে মেহেরপুর জেলার এসপি সেরা


মাদকদ্রব্য উদ্ধার, চোরাচালান, ওয়ারেন্ট তামিলসহ বিভিন্ন মানদন্ড মূল্যায়নে খুলনা রেঞ্জের সেরা পুলিশ সুপার হিসেবে মেহেরপুর জেলার পুলিশ সুপার এস এম মুরাদ আলি ১ম স্থান অর্জন করেছেন। গত সোমবার বেলা ১১টায় রেঞ্জের মাসিক জুম কনফারেন্সে এ ঘোষণা দেওয়া হয়। খুলনা রেঞ্জের ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন, বিপিএম (বার) এর সভাপতিত্বে অতিরিক্ত ডিআইজি (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) এ কে এম নাহিদুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি (অপারেশন এন্ড ক্রাইম) মোঃ নজরুল ইসলাম, বিপিএম, পিপিএম, খুলনা রেঞ্জের ১০ টি জেলার পুলিশ সুপারসহ সিআইডি ও পিবিআই এর পুলিশ সুপারগণ অংশগ্রহণ করেন। রেঞ্জ মাসিক জুম কনফারেন্সে ১০ টি জেলার মাদকদ্রব্য উদ্ধার, চোরাচালান, ওয়ারেন্ট তামিল কুলুলেস মামলার তথ্য উদ্ঘাটনসহ গুরুত্বপূর্ণ মামলার নিষ্পত্তি ও খুলনা রেঞ্জের আইন-শৃংখলার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়। পর্যালোচনায় ক্ষেত্রসমূহে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করায় পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রণীত অভিন্ন মানদন্ড মূল্যায়ন প্রক্রিয়ায় প্রথমবারেই খুলনা রেঞ্জের ১০ জেলার পুলিশ সুপারদের মধ্যে মেহেরপুর জেলার পুলিশ সুপার এস এম মুরাদ আলি ১ম স্থান অধিকার করেন। এসময় রেঞ্জ ডিআইজি মহোদয়ের পক্ষ থেকে পুলিশ সুপার, মেহেরপুরকে অভিনন্দন জানান। এ দিকে এ সাফল্য অর্জন করায় মেহেরপুরের পুলিশ সুপার এস এম মুরাদ আলি জেলার সকল পুলিশ সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান। পাশাপাশি আইন-শৃংখলা রক্ষায় জেলা পুলিশকে সহযোগিতা করায় মেহেরপুরবাসীর প্রতি তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।



মেহেরপুরে প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইন শেষে বাড়ির পথে ভারত ফেরত আরো ৩১ জন 


মেহেরপুরে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইন শেষে বাড়ির পথে রওয়ানা করেছেন  আরো ৩১ জন ভারত ফেরত বাংলাদেশী।গতকাল মঙ্গলবার ১৪ দিন পর কোভিড-১৯ পরীক্ষার ফলাফল নেগেটিভ আসায় তাদের  প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইন শেষ হলে বাড়ি যাওয়ার অনুমতি দেন কর্তৃপক্ষ। মেহেরপুর যুব উন্নয়ন অধিদপ্তর ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ১৪ দিনের কোয়ারান্টাইন শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন। ছাড়পত্র পাওয়া দেশের বিভিন্ন জেলার এসব লোকজনকে ফুল দিয়ে বিদায় জানান মেহেরপুরে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান । এসময় মেহেরপুরে সিভিল সার্জন ডাঃ মোঃ নাসির উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজ আল আসাদ সেখানে উপস্থিত ছিলেন।  ভারতে চিকিৎসাসহ বিভিন্ন কাজে ভারতে যাওয়া বাংলাদেশী করোনার লকডাউনে আটকে গিয়েছিলেন।


মেহেরপুর পুলিশ সুপার এস এম মুরাদ আলিকে অভিনন্দন 


মেহেরপুরের পুলিশ সুপার এস এম মুরাদ আলি খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত হওয়ায় মেহেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুলেল শভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার এস এম মুরাদ আলি অফিসে এসে পৌঁছালে মেহেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসময় অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম পুলিশ সুপার এস এম মুরাদ আলিকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় ডি আই ও -১ ফারুক হোসেন, ডিবির ওসি জুলফিকার আলী, টি আই জাহাঙ্গীর আলম সহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ সেখানে উপস্থিত ছিলেন। গত সোমবার খুলনা বিভাগীয় পুলিশ রেঞ্জ অফিসে মাসিক সভায় মেহেরপুরের পুলিশ সুপার এস এম মুরাদ আলিকে খুলনা বিভাগের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে ঘোষণা দেওয়া হয়।


মেহেরপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ 


মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত মেহেরপুর জেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা অনূর্ধ্ব “১৭” খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক-এ চ্যাম্পিয়ন মেহেরপুর সদর উপজেলা এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা অনূর্ধ্ব “১৭” চ্যাম্পিয়ন মেহেরপুর সদর উপজেলা দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মুজাহিদুল ইসলাম চ্যাম্পিয়ন এবং রানার্সআপ সহ সেরা খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।এ সময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজ-আল-আসাদ,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভীর রহমান, পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ ইয়ারুল ইসলাম,সদর উপজেলা নির্বাহি অফিসার মাসুদুল আলম, জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, মুজিবনগর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ডু, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস,সাধারণ সম্পাদক আনোয়ারুল হক শাহী, আমদহ ইউনিয়নের চেয়ারম্যান আনারুল ইসলাম প্রমুখ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


মেহের আমজাদ # মেহেরপুর 


Post Top Ad

Responsive Ads Here