আশুলিয়ায় বন্ধ কারখানার শ্রমিকদের সড়ক অবরোধ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জুন ১৩, ২০২১

আশুলিয়ায় বন্ধ কারখানার শ্রমিকদের সড়ক অবরোধ


 

সময় সংবাদ ডেস্কঃ


পাওনা পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আশুলিয়ার ঢাকা রফতানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) কয়েকটি বন্ধ কারখানার শ্রমিকরা।


রোববার (১৩ জুন) সকালে পুরাতন ডিইপিজেডের সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়কে বিক্ষোভ শুরু করেন লিনি ফ্যাশন ও লিনি অ্যাপারেলসের প্রায় ৪০০ শ্রমিক। পরে তাদের সঙ্গে যোগ দেন বন্ধ হয়ে যাওয়া এ ওয়ান বিডি লিমিটেড, শাইন ফ্যাশন ও এভান্ট গার্ড কারখানার শ্রমিকরা।



বিক্ষোভের কারণে প্রায় দেড় ঘণ্টা সড়ক বন্ধ থাকে। এসময় সড়কের দুই পাশে প্রায় ছয় কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।


শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামান বলেন, সড়ক অবরোধের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে চলে যেতে বলা হয়। তারপরও শ্রমিকরা না যেতে চাইলে পানি দিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়া হয়। বর্তমানে সড়কের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


শ্রমিকদের পাওনাদির ব্যাপারে তিনি বলেন, ‘আসলে যে কারখানার শ্রমিকরা আন্দোলন করছেন সেই কারখানার মালিক ভারতীয়। তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। এখন শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে কারখানা বিক্রি করে দিয়ে শ্রমিকদের বেতন পরিশোধ করা হবে। এই সময়টুকু তো শ্রমিকদের দিতে হবে।’

Post Top Ad

Responsive Ads Here